পাইকগাছা প্রতিনিধি: কুষ্টিয়া থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাম পা হারিয়েছেন খুলনার পাইকগাছা পৌরসভার বাতিখালী এলাকার ৩৩ বছর বয়সী শারমিন জামান (লিমা)। বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন তিনি। দুর্ঘটনার পর অস্ত্রোপচার করে হাঁটুর ওপর থেকে তাঁর বাম পা কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছে পরিবার। এতে চিকিৎসার পাশাপাশি ভবিষ্যৎ পুনর্বাসন নিয়েও অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।পরিবার …
Read More »dainiksatkhira24
হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
তালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজরাকাটি মোহাম্মাদিয়া (সা.) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি …
Read More »বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার
অনলাইন ডেস্ক: ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার খবরে আগের দিন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ …
Read More »দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়। সরকারি এই আদেশে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ বছর দুর্গাপূজায় পূর্বঘোষিত ছুটি ছিল ২০ ও ২১ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার)। এবার ২২ অক্টোবর, বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে …
Read More »মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ৫০৬ কোটি টাকা!
নিউজ ডেস্ক: মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন এক আবাসিক গ্রাহক। অথচ তার নামে এক মাসের বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা! অস্বাভাবিক এই বিল দেখে বিস্মিত গ্রাহক ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের এই বিল ইস্যু …
Read More »নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
নিউজ ডেস্ক: ছাত্র ফেডারেশন করা অবস্থায় বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে রাশেদ খাঁন লেখেন, ছাত্র ফেডারেশন করা অবস্থায় ২০১৯ সালে বর্তমান এনসিপি নেতা …
Read More »বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুই বন্দরে ৩ নম্বর সংকেত
নিউজ ডেস্ক: চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার ও এর কাছাকাছি পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা …
Read More »সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল স্থানীয় সরকার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট করার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-১ শাখা) পাঠানো এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর চিঠিটি সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কল্যাণ ব্যানার্জি’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডির পোস্টের মাধ্যমে সাতক্ষীরা শহীদ রীমু সরণির সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার …
Read More »দেবহাটা থানা দলের দুর্দান্ত জয়: উপজেলা প্রশাসনকে হারিয়ে ফুটবলে চ্যাম্পিয়ন
মোমিনুর রহমান:সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দেবহাটা থানা দল। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় তারা ১-০ গোলে শক্তিশালী উপজেলা প্রশাসন দলকে পরাজিত করে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমিয়ে …
Read More »উচ্চ আদালতের আদেশে নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
নিজস্ব প্রতিনিধি:উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পুনর্বহাল হয়েছেন আব্দুল মালেক গাজী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পুনরায় নিজের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি প্রতিষ্ঠানের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সাতক্ষীরার সর্বস্তরের জনগণকে এক হয়ে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। আদালত ও বিদ্যালয় …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
