নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউ মার্কেট এলাকার বিভিন্ন অলিগলি, চায়ের দোকান, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়। দাওয়াতি অভিযানে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী …
Read More »dainiksatkhira24
পাইকগাছায় বাড়ছে ডেঙ্গু-হামের প্রকোপ
শাহরিয়ার কবির: বর্ষার চিরচেনা রূপের আড়ালে খুলনার পাইকগাছায় এখন নিঃশব্দে থাবা বসাচ্ছে ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগ। গত এক মাসের বেশি সময় ধরে উপজেলাজুড়ে এই দুই রোগের প্রাদুর্ভাব জনস্বাস্থ্যকে নতুন এক সংকটের মুখে ঠেলে দিয়েছে। গত ১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর—এই ৩৩ দিনের ব্যবধানে কেবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই সেবা নিয়েছেন ৮৩ জন রোগী। এর মধ্যে ডেঙ্গুর বিস্তার যেমন …
Read More »বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
ফিরোজ হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়কমো. মাহমুদুল হকের ব্যবস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ …
Read More »প্রযোজনার ইচ্ছা আছে: পপি
ডেস্ক রিপোর্ট: চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্য নিয়ে বেশ কয়েকদিন থেকে বিনোদন অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এবার সেই বক্তব্যের বিষয়বস্তু পরিষ্কার করলেন পপি।অভিনেত্রী জানান, এর সঙ্গে সিনেমা ছাড়ার কোনো সম্পর্ক নেই। গল্প ভালো লাগলে তিনি সিনেমা প্রযোজনায় নামবেন, এমনকি সময়-সুযোগ পেলে অভিনয়ও করবেন।সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনলাইনে পপির গত বছরের একটি সাক্ষাৎকারের ব্যক্তব্যের অংশবিশেষ ফটোকার্ড আকারে …
Read More »চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী …
Read More »ভারত, চীন ও যুক্তরাস্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের
ডেস্ক রিপোর্ট: ভয়াবহ বন্যায় ১ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যুর পর ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি করেছে নেপাল। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সহায়তাকে ‘করুণা নয়, নৈতিক দায়বদ্ধতা’ উল্লেখ করে এই আহ্বান জানান। বুধবার (২ সেপ্টেম্বর) দ্য কাঠমান্ডু পোস্টের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে টাইমস নাউ।নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, বিশ্বজুড়ে কার্বন ডাই অক্সাইড নির্গমনে সবচেয়ে এগিয়ে …
Read More »দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও কমছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।বাজুস …
Read More »তালায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা
ফারুক সাগর: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় এক জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার পাটকেলঘাটা নতুন বাজারের মাঠে এ জনসভার আয়োজন করা হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।তিনি তার বক্তবে বলেন,১৯৭৮ সালের এই …
Read More »দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মোমিনুর রহমান:”ভোট দিতে দূরগ্রাম যাবো না, স্থায়ী কেন্দ্র চাই নিজগ্রাম”— এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে দেবহাটার রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন স্থানীয় এলাকাবাসী। বিদ্যালয়টিতে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপন না করা হলে আসন্ন নির্বাচনে ভোট বর্জনের কঠোর ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায়ের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় পাঁচপোতা বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি …
Read More »কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল আজিজ(৯০) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টানা ১৮দিন চিকিৎসকদের নিবিড় পরিচর্যার মধ্যে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
