dainiksatkhira24

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

তালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব পরিচালনা, অপারেশন থিয়েটারে চরম অনিয়ম ও লাইসেন্স না থাকাসহ নানা জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।অভিযানে ক্লিনিকটির অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে ক্লিনিকের ম্যানেজার অরুণ কুমার মন্ডলকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন সাতক্ষীরার সিভিল …

Read More »

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

ফারুক সাগর :তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ১৫০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস, তালা এবং রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এসব কিট দেওয়া হয়।সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের হাতে ডেঙ্গু টেস্ট কিটগুলো তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের …

Read More »

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ফারুক সাগর: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘ডিজিটাল যুগে তথ্যের সততা রক্ষা: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।‘নাগরিক: ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস’ প্রকল্পের আওতায় এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল …

Read More »

দূর্নীতির পর বহাল তবিয়তে তালার সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মন্ডল

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক পত্রিকার পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেও বহাল তবিয়তে রয়েছেন তিনি।কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন না করায় তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সন্ন্যাসী কুমার মন্ডল বর্তমানে তালা সমবায় অফিসের সহকারী পরিদর্শক পদে কর্মরত আছেন। বিগত সময়ে তার দূনীতির অসংখ্য পত্র পত্রিকা সহ …

Read More »

সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারি ও আ’লীগ নেতা মসলউদ্দিনকে সারের ডিলারশিপ না দেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ৩নং বৈকারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মসলউদ্দিনের বিরুদ্ধে এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম, মাদক ব্যবসা ও চোরাচালানের মাধ্যমে অঢেল অবৈধ সম্পদের পাহাড় গড়ার মারাত্মক অভিযোগ উঠেছে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও এই প্রভাবশালী আ’লীগ নেতা বহাল তবিয়তে তার ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, যার পেছনে শক্তিশালী কোনো মহলের মদদ বা “শেলেটার” রয়েছে বলে অভিযোগ …

Read More »

জাপানে চিকিৎসা বিষয়ক সম্মেলন যোদিতে যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন অর্থোপেডিক বিশ্ব কংগ্রেসে অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাপানের ঐতিহাসিক শহর কিয়োটোতে ৪৬তম এই কংগ্রেসে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক চিকিৎসা সংগঠন সিকোট -এর আয়োজনে এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন …

Read More »

সাতক্ষীরায় পুলিশের অভিযানে দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন,সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত শুকুর আলী মন্ডলের ছেলে মো. বদরুজ্জামান (৫০) ও আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে মো. শাহাদাত হোসেন (৫৪)। মো. বদরুজ্জামান ব্রহ্মরাজপুর …

Read More »

মাকে ফিরে পেতে সন্তানের আকুতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবপ্রসাদ সরকার বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী অর্জুন সরকার তার স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। তার একমাত্র সন্তান অর্ক ও চাই তার মাকে ফিরে পেতে।।অভিযোগকারী …

Read More »

১,৪৮৫ পদের বিপরীতে ২১ লাখ আবেদন, পরীক্ষা আয়োজনেই হিমশিম সমাজসেবা অধিদপ্তর

নিউজ ডেস্ক: মাত্র ১ হাজার ৪৮৫টি পদের বিপরীতে ২১ লাখ ২৩ হাজারের বেশি আবেদন জমা পড়ায় বড় ধরনের নিয়োগ পরীক্ষা আয়োজনের চাপে পড়েছে সমাজসেবা অধিদপ্তর। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে প্রায় ১ হাজার ৪৩০ জন। বিপুলসংখ্যক আবেদনকারীর পরীক্ষা কীভাবে ও কত ধাপে নেওয়া হবে, তা ঠিক করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে অধিদপ্তর। গত মে মাসে ১৩ থেকে ২০তম …

Read More »

জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্কে সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়া এবং ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com