Breaking News

dainiksatkhira24

সাতক্ষীরায় ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে সড়কে টায়ার জালানোর পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে উপজেলার বংশীপুর এলাকার ভেটখালী সংযোগ সড়কে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবিস্ফোরিত একটি ককটেল, পোড়া টায়ারসহ সরকার বিরোধী একটি ব্যানার উদ্ধার করে। শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ব্যানারে সদ্য সমাপ্ত জাতীয় …

Read More »

সাতক্ষীরায় ৩টি ইউনিয়নের কৃষকদের সমন্বয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে সুশীলনের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর সাতক্ষীরার কারিগরি সহযোগিতায় সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইজিএ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা …

Read More »

নতুন মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে, ২৫ পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ২৪

নিউজ ডেস্ক: নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০। এর মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা-নেওয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। এরই মধ্যে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দিতে শুরু করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা নাগাদ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে …

Read More »

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। পরে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Read More »

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

নিউজ ডেস্ক: বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে– বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না। একইসঙ্গে তারা সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবেন না। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় বিএনপির নতুন এমপিরা শপথ নিয়েছেন। পরে বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে …

Read More »

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

নিউজ ডেস্ক: জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা বলেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম হেরেছেন। মূলত, সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান …

Read More »

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

নিউজ ডেস্ক: বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সালাহউদ্দিন আহমদ যখন এই ঘোষণা দেন তখন সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের …

Read More »

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে …

Read More »

‘২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার’

নিউজ ডেস্ক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনের অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে। আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির …

Read More »

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com