Breaking News

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:গোপালগঞ্জে এনসিপির সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে টায়ার জালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ই জুলাই) বিকাল ৫টায় শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করে।

এসময় সমাবেশে ছাত্ররা তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচির স্থান। এতে বক্তব্য দেন , বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহবায়ক মোহাম্মদ আরাফাত রহমান, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম,সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু,রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রশাসনের দ্বায়িক্ত অবহেলায় এমন হামলা করতে শাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে না
হলে কঠোর কর্মসূচি করা হবে । সভাশেষে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com