Breaking News

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা আশাশুনী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আশাশুনী উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব শরিফ ইমরান টিটো-এর নেতৃত্ব সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এসময় মিছিল উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, কুল্যা ইউনিয়ন জাসাসের আহবায়ক মো. হাবিবুল্ল্যাহ ইসলাম,সদস্য সচিব মো. সবুজ হোসেনসহ
উপজেলা ও বিভিন্ন ইউনিয়নপর্যায়ের জাসাসের নেতৃবৃন্দ। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com