Breaking News

প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরারনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধা
৬ টায় পোস্টা অফিস মোড়ের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার
সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্যদেন সংগঠনের সমন্বয়কারী ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক
সভাপতি আবুল কালাম আজাদ। প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পরিচালনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সহ-সভাপতি মো. ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক,অর্থ সম্পাদক মো. আসাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা
সম্পাদক মো. হোসেন আলী, দপ্তর সম্পাদক মাশকুরা পারভীন মৌ,নারী বিষয়ক সম্পাদক উম্মে ফুয়ারা রানী, সাহিত্য ও
সাংস্কৃতিক সম্পাদক এস এম শহীদুল ইসলাম এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এসএম সাজেদুল ইসলাম প্রমুখ।
পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক,চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা
রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ভিডিওপ্রদর্শন এবং নদীর তীর, পার্ক, সড়ক, বনাঞ্চল, শহীদ মিনার ও
পাঠাগারের মতো স্থানে প্রতি মাসে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।প্রকৃতিবিষয়ক বই নিয়ে পাঠচক্র, স্থানীয়ভাবে পাঠাগার
স্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং রক্তদান,চিকিৎসাসেবা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণের মতো
সেবামূলক কার্যক্রমও অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।সদস্যদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে ইকো ট্যুরিজম আয়োজনের
পাশাপাশি প্রতি মাসে কার্যনির্বাহী বৈঠক এবং প্রতি তিন মাস পর সাধারণ সভা করার পরিকল্পনা করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com