
নিজস্ব প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল গুলো পরাজিত হওয়ার ভয়ে পি আর পদ্ধতিতে নির্বাচন চাইছে। পি আর পদ্ধতি সম্পর্কে গ্রামের লোক কিছু জানেই না।যদি এখনই যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ আসন নিয়ে বিজয় লাভ করবে।
শনিবার (২৩ আগষ্ট) বিকালে সাতক্ষীরার কলারোয়ার কয়লা ও লাঙ্গল ঝাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
কয়লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান ও নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী। আরো বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, কলরোয়া উপজেলা বিএনপির সাবেক মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, আশরাফ হোসেন, রবিউল ইসলাম রবি, শেখ আব্দুল কাদের বাচ্চু প্রমুখ। এসময় সেখানে বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
