সাতক্ষীরা- ৪ আসনের জামায়ত সাংসদ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে পারিবারিক কবরস্থানে দাফন

Spread the love

রঘুনাথ খাঁ:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের তার বাবার বাড়ির উঠানে নামাজে জানাজা শেষে সোমবার রাত সাড়ে ১১ টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার রাত ১১ টার দিকে পাইকগাছার কয়রা দিয়ে নদী পার করে মরিয়মের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে, ময়না তদন্ত শেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় দাফনের জন্য মরিয়ম খাতুনের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা সোমবার বিকেলে ঢাকা থেকে রওনা হয়। তার পরিবার-পরিজন দাফনের জন্য আগে থেকেই কবর খুঁড়ে রাখে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুলকে চার দিনের ও মাকসুদা ইসলামকে একদিনের রিমান্ড মঞ্জুর করে।

About dainiksatkhira24

Check Also

গাবুরায় খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ

Spread the loveশ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com