Breaking News

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সাতক্ষীরার দুই বিদ্যালয়

Spread the love

আব্দুর রহমান: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত
সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা। বালক ও বালিকা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে জেলার দুটি
বিদ্যালয়।  এই অর্জনে আনন্দে ভাসছে সাতক্ষীরার শিক্ষা ও ক্রীড়াঙ্গন। বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিভাগীয়
ফাইনালে বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে যশোর জেলা
দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন সাতক্ষীরার ক্ষুদে
খেলোয়াড়েরা| দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং ও দলগত সময়ে প্রতিপক্ষকে চাপে রেখে দাপুটে জয়
তুলে নেয় গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়| অন্যদিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব
মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ঝিনাইদহ জেলা দলকে হারিয়ে বিভাগীয় শিরোপা জিতে
নেয়| পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নিপুণ্য দেখিয়ে ফাইনালেও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয়
দলটি| রক্ষণ ও আক্রমণের সমন্তিত খেলায় প্রতিপক্ষকে আটকে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে সাতক্ষীরার
মেয়েরা| খেলা শেষে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন| ক্ষুদে ফুটবলারদের দুর্দান্ত
ˆনপুণ্যে উজ্জ্বল হয়েছে সাতক্ষীরার ক্রীড়াঙ্গন| বিজয়ী দলের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নিকট থেকে
পুরস্কার গ্রহণ করেন ধলবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গাজী শওকাত হোসেন| এ
সময় উপস্থিত দর্শকেরা ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাসে করতালি দিয়ে অভিনন্দন জানান|
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, এই সাফল্য সাতক্ষীরার জন্য গর্বের|
খেলোয়াড়দের আন্তরিকতা ও শিক্ষকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে| জাতীয় পর্যায়েও তারা
ভালো করবে বলে আশা করছি| তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলার চর্চা শিশুদের
আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| সাতক্ষীরার শিক্ষার্থীরা
খেলাধুলায় ধারাবাহিক সাফল্য অর্জন করায় জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে| এদিকে বিভাগীয়
পর্যায়ে একসঙ্গে দুই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার খবরে গণেশপুর ও পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে| শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ

Spread the loveনিজস্ব প্রতিনিধি : কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে সাতক্ষীরার উপকূলীয় বঞ্চিত আদিবাসী ও প্রান্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com