কলারোয়ায় মজুমদার খালে অবৈধ পাটাবাঁধ ও নেট অপসারণ

Spread the love
কামরুল হাসান:  কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছিতে মজুমদার খালে অবৈধ পাটাবাঁধ ও নেট অপসারণ করা হয়। বুধবার কলারোয়া সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের সোনাই নদী সংলগ্ন মজুমদার খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালে অবৈধভাবে দেওয়া পাটাবাঁধ জব্দ করা হয়। এসময় তা উচ্ছেদ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসসয় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা সরকারি প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমুখ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা জানান, উন্মুক্ত জলাশয়ে মৎস্য সংরক্ষণের জন্য অবৈধ বাঁধ বা অন্যান্য স্থায়ী স্থাপনা অপসারণে পরিচালিত এরূপ অভিযান চলমান থাকবে।

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com