কলারোয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন একশ রোগী

Spread the love
কামরুল হাসান:সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে   কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পেয়েছেন।রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনার বাংলা ডিগ্রি কলেজে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’র উদ্যোগে এবং ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মামুন। এ সময় আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা বিষয়ক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন আয়োজকরা।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

Spread the love কামরুল হাসান:  কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com