Breaking News

সাতক্ষীরায় মেডিকেলের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট

Spread the love

শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যান সড়ক থেকে অপসারণের উদ্দেশ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একত্রে মোবাইল কোর্ট পরিচালনা করছে। এই উদ্যোগের ধারাবাহিকতায় রবিবার (০৩ আগস্ট ‘২৫) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টের সময়, ২০ বছরের পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের চলাচল বন্ধ করা হয়। ওভারস্পিডে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের জন্য ৪টি মামলায় মোট ২ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির তৃতীয় মাত্রাকে জানান, বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, মেয়াদ উত্তীর্ণ মোটরযান যেন সড়কে চলাচল না করতে পারে সে লক্ষ্যে সাতক্ষীরার স্থানীয় প্রশাসন, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পুরাতন যানবাহনের অপসারণের এই উদ্যোগের মাধ্যমে সড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, এই ধরনের অভিযান সড়ক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও অনুকরণীয় হতে পারে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা

Spread the loveরঘুনাথ খাঁ: পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা  কাটিয়ে জীবন সংগ্রামে সাফল্য অর্জন করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com