পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: দক্ষ যুবসমাজ গড়ে তোলা এবং তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার প্রত্যয় নিয়ে খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এ ছাড়া দিবসের কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ ও গাছের চারা রোপণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, অ্যাডভোকেট মোর্তজা জামান, আলমগীর রুলু, আসাদুজ্জামান খোকন, মিজানুর রহমান, মুহাম্মদ শফিয়ার রহমান, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এম মোসলেম উদ্দিন আহমেদ, প্রকাশ ঘোষ বিধান, আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, আবুল হাশেম, খোরশেদ আলম, আলহাজ্ব মুরশাফুল আলম, মোল্লা ইউনুস আলী, মাওলানা আশরাফুল ইসলাম, সোহেল আহমেদ, তামিম রায়হান, আল মামুন ও কাজী ফারহানা আফরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় দৈনিক রানারের ৪৫ বছর পূর্তি উদযাপন

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৫ বছর পূর্তি ও ৪৬ বছরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com