dainiksatkhira24

চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

শেখ আমিনুর হোসেন: সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন’ প্রতিপাদ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ করা এবং সড়কে চালক-পথচারীদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করতে বিআরটিএ, পুলিশের ট্রাফিক বিভাগ, …

Read More »

কার্যক্রম নিশিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল

শাহ জাহান আলী মিটন: সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এসময় উপস্থিত ছিলেন, সদর …

Read More »

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙ্গন

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ মিটার বেড়িবাঁধের বড় অংশ হঠাৎ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ভাবে বাঁধ রক্ষায় প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আকস্মিক ভাবে বাঁধের বড় একটি অংশ প্রায় ৮০ ফুট নদীতে চলে যায়। আরও ২০ …

Read More »

পাইকগাছায় নির্মাণ শেষ হওয়ার আগেই সড়কে ফাটল

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সড়কের গাইডওয়ালের ভেতরে প্রয়োজনীয় মাটি ভরাট না করেই নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়েছে। পরে ফাটল দেখা দেওয়ার পর মূল ত্রুটির কারণ নিরসন না করে উপরিভাগে সামান্য সংস্কার করে তা ঢাকার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। এ অবস্থায় কাজের মান, তদারকি ও বিল পরিশোধের …

Read More »

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি …

Read More »

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল

শেখ আমিনুর হোসেন: সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। এরই ধারাবাহিকতায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক …

Read More »

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও নতুন করে কেন গণভোটের প্রয়োজন হচ্ছে, সরকারের কাছে সে প্রশ্নের জবাব চেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সরকারের কাছে তিনটি প্রশ্নের স্পষ্ট জবাব চান তিনি। প্রশ্নগুলো হলো—আগের গণভোটে জনগণের দেওয়া সিদ্ধান্তের সাংবিধানিক …

Read More »

১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আইন অমান্য করে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু হয়েছে। দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৬শ জনের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনযায়ী, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ১৩ হাজার …

Read More »

দেশটা অশিক্ষিত, চাঁদাবাজ দিয়েভরে গেছে: সাদিয়া আয়মান

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন …

Read More »

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই

ডেস্ক রিপোর্ট: চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেউ জড়িত নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, “চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ জিয়া ও দেশনেত্রী …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com