Breaking News

dainiksatkhira24

শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: : দ্রুততম সময়ে শেষ হলো শ্যামনগরের গ্যারেজ বাজার থেকে হরিনগর বাজার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের কার্পেটিং। এতে স্বস্তি ফিরেছে সড়কটি ব্যবহারকারী কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের মাঝে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা সড়কটি ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় দুই কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নিয়ে দ্রুততম সময়ে কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর …

Read More »

সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বুধবার (৬ মে ২০২৬) বিকেলে তিনি এ কর্মসূচির বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড ও কর্মস্থল ঘুরে দেখেন।পরিদর্শনকালে তিনি গ্রাফিক্স ডিজাইন (নকশী কম্পিউটার), ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্ট (নকশী হস্তশিল্প), বিউটি সেলুন (স্মার্ট বিউটি পার্লার) এবং টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং (সাথী লেডিস টেইলার্স) ট্রেডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। …

Read More »

তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জহর হাসান সাগর : তালা উপজেলার জেয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে “তালা উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”। বুধবার (০৬ মে) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ কলিমউদ্দিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সংগঠনের সভাপতি মোঃ রেজাউল ইসলাম। এসময় আরও …

Read More »

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

রঘুনাথ খাঁঃ ধান বোঝাই ট্রলীর তলায় চাপা পড়ে চালক গনেশ সরকারের(৪৫) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে সাতক্ষীরা সদরের কদমতলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত গনেশ সরকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামের বিরিঞ্চি সরকারের ছেলে। নিহতের স্বজনরা জানান, পায়রাডাঙা গ্রাম থেকে গনেশ সরকার তার নিজ ট্রলিতে ধান বোঝাই করে বুধবার বিকেল চারটার দিকে কদমতলা বাজারের উদ্দেশ্যে বের হন। …

Read More »

আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার অবঃ শিক্ষক-কর্মচারীদের নিয়ে উপজেলা বেসরকারি অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০.৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, নীল কণ্ঠ সোম, মনীন্দ্র নাথ, সুবোধ চক্রবর্তী, দুলাল …

Read More »

দরগাহপুর পরীক্ষা কেন্দ্রের সচিবকে অব্যাহতি

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও কমিটির এক সদস্যকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৫ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর পনি/পিএ-১২২৭ নং স্মারকে প্রেরিত নির্দেশনা মোতাবেক তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়। পত্র সূত্রে জানাগেছে, দরগাপুর-২৫৯ (দরগাপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট …

Read More »

সাতক্ষীরায় নারী খামারিদের দক্ষতা উন্নয়নে ব্র্যাক ডেইরির আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি”এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে বুধবার (৬ মে) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণে প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার অর্ণব দত্ত। …

Read More »

সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন আশরাফুল আলম

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এ পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহীর সারদায় কর্মরত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার …

Read More »

গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের দায়িত্ব নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাগৃহে বুধবার (০৬ মে) সকাল ১১টায় “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্ক শক্তিশালীকরণ’ (DHRNS) প্রকল্পের আওতায় এই আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, সাতক্ষীরা। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। …

Read More »

তালায় নির্বাহী কর্মকর্তাকে তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণাকে তালা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫মে) তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের কলেজে অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে নির্বাহী কর্মকর্তা কার্য়ালয়ে এ সম্বর্ধনা প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদ রানা,গণিত ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক শাহেদুজ্জামান,কম্পিউটার বিভাগের প্রর্দশক …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com