নিউজ ডেস্ক: আফগানিস্তানে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান সূত্র জানিয়েছে, ধর্মীয় স্কুল, বেসামরিক বাড়ি ও মসজিদে হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছে। খবর টোলো নিউজ ও সিনহুয়ার। তবে ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে সাতটি জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। নিহতরা জঙ্গি বলে দাবি পাকিস্তানের। প্রতিবেদনে …
Read More »dainiksatkhira24
সরানো হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত অর্জন করেন তিনি। জুলাই …
Read More »সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা: প্রাইভেটকারের চালকসহ দুই যাত্রী জখম
রঘুনাথ খাঁ: নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা মারায় চালকসহ প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা- চুকনগর সড়কের পাটকেলঘাটার ভৈরবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহততের সাতক্ষীরা সদর হাসপাতাল ও একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পটুয়াখালি জেলা শহরের সবুজবাগ ১নং লেন এর বাসিন্দা জুয়েল রানা (৪৫), তার স্ত্রী সাথী খাতুন (৩৫) ও …
Read More »তালায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ
ফারুক সাগর: সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাচরোখি বিলে এ ঘটনা ঘটে। পাচরোখি গ্রামের ইসমাইল পাড়ের ছেলে এরশাদ আলী জানান,তিনি একই গ্রামের রেজাউল ইসলামের কাছ থেকে পাচরোখি মৌজার ১২৩৫ নম্বর দাগের ০.০২৪০ শতক জমি ২০২৫ সালে ক্রয় করেন এবং এরপর থেকে দখলে আছেন। রোববার সকালে …
Read More »হাসনাত-পাটওয়ারীদের মতো প্রতিবাদ জামায়াত আমিরের, স্ট্যাটাস ভাইরাল
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাসটি দেন। আমির শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’ এ প্রতিবেদন লেখার সময় স্ট্যাটাসটিতে পৌনে দুই লাখ রিয়্যাক্ট পড়েছে। শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। একই সময় প্রায় ২২ হাজার ফেসবুক ব্যবহারকারী …
Read More »ভারতে বড় হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর মদদে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি আছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের নাম খবরে প্রকাশ করা হয়েছে। তারা হচ্ছেন- মিজানুর রহমান, …
Read More »আফগানিস্তানে পাকিস্তান বাহিনীর অতর্কিত হামলা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের বাহিনী এসব হামলা চালিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। তবে আফগানিস্তানের নির্দিষ্ট কোথায় এসব হামলা চালানো হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি পাকিস্তান সরকার। অন্যদিকে আফগানিস্তানও তাৎক্ষণিকভাবে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা …
Read More »সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রীসহ শীর্ষ নেত্রীরা
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী জামায়াতে ইসলামী সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ১১ থেকে ১২টি আসন পেতে যাচ্ছে। এই আসনগুলোতে কাদের মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় দলের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার স্ত্রী ও মহিলা বিভাগের কেন্দ্রীয় নেত্রীদের নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র …
Read More »নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ
নিউজ ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্থবির অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব। এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রধান অংশীদার দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার সক্ষমতার ওপরই নতুন সরকারের প্রতি ভোটারদের মূল্যায়ন নির্ভর করবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের এশিয়া সোসাইটি পলিসি …
Read More »দেশের সব অফিস-আদালতে বাংলা চালুর দাবি এমপি অধ্যক্ষ ইজ্জতউল্লাহর
জহর হাসান সাগর:সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার তালা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সকাল ৮টায় তালা বিদে পুরাতন স্কুল মাঠ থেকে একটি প্রভাতফেরি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
