Breaking News

dainiksatkhira24

যশোরের মণিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

জেমস আব্দুর রহিম রানা:যশোরের মণিরামপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে আলমগীর হোসেন একটি নারকেল গাছে উঠে পাশের গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁর হাতে থাকা কাঁচা …

Read More »

আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবে——- এম.পি.মুহাদ্দিস আব্দুল খালেক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামাযাতে ইসলামি সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যেগে যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরআন একাডেমির চতুর্থ তলার হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা যুব বিভাগের সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা …

Read More »

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের অন্যতম পুরনো বেসরকারি হাসপাতাল পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ) দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ পিজ্জা মিলান অডিটোরিয়ামে ফ্রেন্ডশিপ কম্পিউটার ট্যুর এন্ড ট্যুরিজমের সত্বাধিকারী ও ব্যাংক এশিয়ার কর্মকর্তা রাজু কুমার ঘোষের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, পশ্চিমবঙ্গের কলকাতা, বারাসাত ও গৌহাটিতে …

Read More »

জাতিসংঘে হরমুজ নিয়ে মার্কিন প্রস্তাব, ভেটো চীনের!

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং এই প্রস্তাবের বিষয়বস্তু এবং টাইমিং বা সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে একে সম্পূর্ণ অনুপযুক্ত বলে বর্ণনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কোনো প্রস্তাব পাস করা সংকটের সমাধানে বিন্দুমাত্র সহায়ক …

Read More »

আশাশুনিতে বিধবা নারীর গোসলখানার ভিডিও ধারণের অভিযোগে এজাহার দাখিল

​নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে এক অসহায় বিধবা নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করে তাকে অনৈতিক প্রস্তাব ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে জুলফিকার সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জুলফিকার গোয়াল ডাঙ্গা গ্রামের সিদ্দিক সরদারের ছেলে। ​ভুক্তভোগী মোছাঃ রোজিনা খাতুন  বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আশাশুনি থানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত এজহার দাখিল করেন । অভিযোগে জানা যায়, আশাশুনি থানার জামাল …

Read More »

নিরীক্ষা প্রতিবেদনে সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসায় উপাধ্যক্ষ মঈনুদ্দীনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ভয়াবহ বহিঃপ্রকাশ

রঘুনাথ খাঁ: সাতক্ষীরা শহরের ইটাগাছায় দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ২০২২ -২০২৩ ও ২০২৩- ২০২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতি ধরা পড়েছে| প্রতিবেদনে প্রতিষ্ঠানটির নায়েবে মুহতামিম(উপাধ্যক্ষ) মাওলানা মঈনুদ্দীনের জবাবদিহিতাবিহীন স্বেচ্ছাচারিতা, কতিপয় শিক্ষককে নিজের নিয়ন্ত্রণে রেখে একনায়কতন্ত্র কায়েম, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটিকে বুড়ো আঙুল দেখিয়ে অর্থ আত্মসাৎসহ স্বৈরাচারী শাসনের ভয়াবহ দৃশ্য উঠে এসেছে| সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসা ও …

Read More »

শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত 

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা ও ঘূর্ণিয়মান চড়ক পূজা (ধর্ম দেইল) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে মুন্সিগঞ্জ ফুলতলা গ্রামে আয়োজিত চড়ক পূজায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়।এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে বৈশাখী চড়ক পূজা অনুষ্ঠিত হয়। পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে নানা ধরনের গ্রামীণ পণ্য, খেলনা, মিষ্টান্ন …

Read More »

তালায় ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় জুমার নামাজের পর ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুকবার (১৫মে) সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের আয়োজনে পুরাতন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। …

Read More »

মুসলিম নির্যাতনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ

কামরুল হাসান: ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) পবিত্র জুম্মার নামাজ শেষে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, আইম্মায়ে মাসাজিদ ও সর্বস্তরের মুসল্লিদের ব্যানারে আয়োজিত এ মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, …

Read More »

জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের কাজ: বিপাকে ঠিকাদার

নিজস্ব প্রতিনিধি:খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার চলমান সড়ক উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করতে হিমশিম খাচ্ছেন ঠিকাদাররা। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সংকট, বালির অভাব এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে উন্নয়ন কাজের গতি অনেকটাই কমে গেছে। এরই মধ্যে কেবিএস প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার সরকারি চাপ থাকলেও বাস্তব পরিস্থিতি নিয়ে উদ্বেগ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com