dainiksatkhira24

সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন:সাতক্ষীরা জেলায় ইটভাটাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে শিশুশ্রম বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সাথে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের প্রত্যাহার করে তাদের পুনর্বাসন ও শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা” অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন এবং কলকারখানা ও …

Read More »

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় সার ডিলার নিয়োগে ব্যপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টায় সাতক্ষীরা জর্জকোর্টের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে তৃণমূলের নেতাকর্মী ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে …

Read More »

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: দ্বীনি দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের …

Read More »

এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্গঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নিজ নিজ পদে বহাল থাকছেন।দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার অথবা বুধবার পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। নেতাদের সাংগঠনিক তৎপরতা ও কার্যক্রমের …

Read More »

ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী

ডেস্ক রিপোর্ট: যন্তর মন্তরে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতাদের সমর্থনে এগিয়ে এসেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার (১৪ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।বুধবার সকালে সিজিপি নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত। এর প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শান্তিপূর্ণভাবে …

Read More »

মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: অর্থ, উপহার ও বিভিন্ন সুবিধার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার অভিযোগে গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে তার কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে গিলফয়েলের বাগ্‌দান হয়েছিল। গত সোমবার ট্রাম্প বলেছিলেন, গিলফয়েলকে …

Read More »

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে : জ্বালানিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির উৎস হিসেবে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার পরিস্থিতি তৈরি হয়েছে, অন্য উৎসগুলোও ঠিক নেই। এ অবস্থায় ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম …

Read More »

সাতক্ষীরায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।দিবসটি উপলক্ষ্যে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি বের হয়। র‍্যালি পরবর্তীতে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড …

Read More »

সাংবাদিক সুজন-সুজয়ের মা নাদিরা আলীর মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন: সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট এএফএম এন্তাজ আলীর স্ত্রী নাদিরা আলী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন ও প্রেসক্লাবের সদস্য মেহেদী আলী সুজয়ের মা।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ভোররাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস …

Read More »

অবহেলা ও সংস্কারের অভাবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের বেহাল দশা

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গণের উন্নয়নে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যখন খেলার মাঠ তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন ঠিক সেই মুহুর্তে দীর্ঘদিন সংস্কারের অভাবে সাতক্ষীরার গর্ব সৌম্য ও মোস্তাফিজ হয়ে ওঠা সেই ঐতিহাসিক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের আজ বেহাল দশা। যেকারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতাসহ এলাকার তরুণদের খেলাধুলা। দীর্ঘদিন …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com