dainiksatkhira24

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে …

Read More »

সাতক্ষীরা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

নিজস্ব  প্রতিনিধি:সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ …

Read More »

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ফারুক সাগর: তালা উপজেলায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেন প্রকল্পের অবহিতকরণ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কমর্শালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি উপস্থাপন করেন উত্তরণের গার্ডেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শফিউজ্জামান রনি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল …

Read More »

পাইকগাছায় দৈনিক রানারের ৪৫ বছর পূর্তি উদযাপন

পাইকগাছা প্রতিনিধি:যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৫ বছর পূর্তি ও ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দৈনিক রানার পত্রিকার পাইকগাছা প্রতিনিধি ও পাইকগাছা …

Read More »

সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

প্রেস বিজ্ঞপ্তি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট এএফএম এন্তাজ আলীর স্ত্রী এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন ও সদস্য মেহেদী আলী সুজয়ের মা নাদিরা আলী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বাদ …

Read More »

আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’ আইভী

ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে আদালত তার পুনরায় জামিন মঞ্জুর করেছেন।মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান। পরে পুলিশি প্রহরায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক …

Read More »

পরাজিত শক্তি দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে : রিজভী

ডেস্ক রিপোর্ট: দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, তাদের মদদ দিচ্ছে দেশের অভ্যন্তরীণ একটি পক্ষ।সোমবার (১২ অক্টোবর) প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর স্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন।রিজভী বলেন, পূজা ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ থাকতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি করতে …

Read More »

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট: সরকার যদি নতুন করে বিধবা কিংবা বেকার কার্ড চালু করে, তবে সংসদ সদস্যদের (এমপি) স্ত্রীরাই তা সবার আগে নেবেন বলে তীব্র কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশে চলমান স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের সমালোচনা করতে গিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে …

Read More »

ভারতের আন্দোলনের পেছনে  বাংলাদেশ রয়েছে:  মন্ত্রী দিলীপ ঘোষ

ডেস্ক রিপোর্ট: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের একাংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা …

Read More »

প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠন করা হবে : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা, বিরোধ ও সংকট দ্রুত নিরসনে একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে তৈরি হওয়া প্রস্তাবটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফ্যুজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত অভিবাসনবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com