Breaking News

dainiksatkhira24

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় কুল্যার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুল্যা ও বুধহাটা সচেতন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রশাসনকে মাদক সেবী, ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ীদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়। হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন …

Read More »

ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফিরোজ হোসেন : পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর জুলুম নির্যাতন, হত্যা, বাড়িঘর, দোকানপাট, মসজিদ, মাদরাসা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ শেষে মিছিল নিয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে …

Read More »

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি । শুক্রবার (১৫ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, কুশখালী, মাদরা, হিজলদী ও গাজীপুর বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী …

Read More »

সংসদ ভবন এলাকা থেকে ব্যানারসহ আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৩ জন আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সংসদ ভবনের পূর্ব পাশের খেজুর বাগান মোড় থেকে ব্যানারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের আটক করে।পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী সন্দেহে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে। আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জাহাঙ্গীর …

Read More »

ইরানকে অস্ত্র দেবে না চীন

ডেস্ক রিপোর্ট: চীন সফরের প্রথম দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শি জিনপিং দৃঢ়ভাবে জানিয়েছেন যে তিনি ইরানকে অস্ত্র দেবেন না, যা …

Read More »

সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

          সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান নিজস্ব প্রতিনিধি: সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের নব নির্বাচিত সভাপতি মীর মোস্তফা আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। …

Read More »

কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

কামরুল হাসান: কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার ধানদিয়া গ্রামে অবস্থিত বেগম খালেদা জিয়া কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা …

Read More »

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, ১৪ মে দিনব্যাপী পদ্মশাখরা, বৈকারী, হিজলদী, কুশখালী, মাদরা, চান্দুরিয়া ও কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা …

Read More »

নাছিম ফারুক খান মিঠুর সাথে জেলা ছাত্রদলের শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) রাতে শহরের নিউ মার্কেট মোড়স্থ মিঠুর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে শাহীন ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিনিয়র এ নেতার …

Read More »

তালার আশাননগর ৮ম প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আশাননগর রাধা গোবিন্দ মন্দির চত্বরে ৮ম প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহানামযজ্ঞ অনুষ্ঠানে শ্রী নারায়ণ চন্দ্র রায় এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাব সভাপতি ও তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত রায়, শ্রী উপেন্দ্র নাথ মণ্ডল, বিফল মণ্ডল, হরেন্দ্র রায় ওশীবপদ মণ্ডলসহ স্থানীয় …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com