Breaking News

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

Spread the love

নিউজ ডেস্ক:
ভোজ্যতেলের বাজারে টানাপোড়েন চলাকালেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কতটুকু বাড়ানো হয়েছে, তা ব্যবসায়ীরা পরবর্তীতে জানাবেন।

ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয়ের অজুহাত দেখিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এদিন তা কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নেন তারা।

এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও বাংলাদেশে সবসময় উল্টো প্রভাব পড়ে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com