Breaking News

বিজিবির অভিযানে দুই দিনে ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

Spread the love
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরায় পৃথক দুটি অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে উল্লেখিত ভারতীয় মার্টিনি ড্রাগস ও ২ কেজির বেশি হেরোইন জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। পরবর্তীতে মার্টিনি ড্রাগস পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। ল্যাব পরীক্ষার ফলাফল অনুযায়ী, এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা যায়। পরীক্ষা শেষে শনিবার (০৭ নভেম্বর) ১৭ বিজিবি তথ্য জানান।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধীন শাখরা বিওপির সদস্যরা গত ১ ও ৩ নভেম্বর পৃথক দুটি অভিযান পরিচালনা করে হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপি থেকে পশ্চিম দিকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে শাখরা ব্রিজসংলগ্ন একটি বাঁশবাগানে অভিযান চালানো হয়। সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে টহল কমান্ডার নায়েব সুবেদার মুন্সি আনোয়ারুজ্জামান পিবিজিএমের নেতৃত্বে ভারতীয় মার্টিনি ড্রাগস (২০০ মিলিলিটার) পাঁচ বোতল জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে, গত ৩ নভেম্বর বেলা ১১টা ১০ মিনিটে শাখরা বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার পূর্ব দিকে কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান বইচনা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ভারতীয় ২ কেজি ৬৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা। বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী

Spread the love নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com