dainiksatkhira24

পাটকেলঘাটায় প্রতিমা বিসর্জনে সিঁদুর খেলতে গিয়ে নববধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটায়  কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০অক্টোবর) সন্ধ্যা ৭টার দিক কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। তন্নী দে কুমিরা এলাকার অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। …

Read More »

ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইরানের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চালাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয় আমরা কোনো আলোচনা করছি। এক বা অন্যভাবে খুব শিগগিরই একটি ঘটনা ঘটতে যাচ্ছে।তিনি আরও যোগ করেন, ‘বেশিরভাগ মানুষ মনে করছেন যে ঘটনাটি নির্বাচনের পরেই ঘটবে, …

Read More »

ভারত তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট: ভারতের আসামে বাঙালি মুসলমানদের ১ হাজার ১০০টির বেশি বাড়িঘর উচ্ছেদ এবং ১০টিরও বেশি মসজিদ ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।পোস্টে নাহিদ লিখেন, আসামে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে বাঙালি মুসলিমদের ১১০০টির বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। …

Read More »

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। জানা যায়, নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের …

Read More »

সাতক্ষীরায় ৩৮ পূজা মণ্ডপে বিজয়া দশমীর বিসর্জনে বিজিবির বিশেষ নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার ৩৮টি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। বুধবার (২১ অক্টোবর ২০২৬) ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের ৮ কিমি মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিমি মধ্যে ৯টি মণ্ডপে বিসর্জনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। …

Read More »

দুর্গা পূজায় বিভিন্ন পূজামণ্ডপে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি:দুর্গাপূজার নবমীর সন্ধ্যায় পূজা উদযাপন কমিটির আমন্ত্রণে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত দুর্গা মণ্ডপগুলোতে যান সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময়কালে মনজুরুল আলম বাপ্পি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করেই আমাদের পথচলা। ধর্মীয় উৎসব …

Read More »

আমিনীর বিরুদ্ধে একের পর এক মব সন্ত্রাসের কারণে ভয়ে দেশ ছাড়লেন বীর মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ওহিদুজ্জামান শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অতীতে একাধিক মব সন্ত্রাসে নেতৃত্ব দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনার মধ্যে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা, এক জন প্রতিনিধির স্বামী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগ, ধর্ম অবমাননার কথা ছড়িয়ে তাদের ওপর হামলা, মারধর, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। এসব ঘটনার …

Read More »

নিজ দলের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন

ডেস্ক রিপোর্ট: জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, ‘সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না। তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সমিতি।সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা …

Read More »

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অপকর্ম জনমনে আতঙ্ক তৈরি করেছে: জামায়ত আমির

ডেস্ক রিপোর্ট: জনদুর্ভোগ ও অপকর্ম নিয়ে সমালোচনা করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তরুণদেরকে আরেকবার জাগতে হবে।’মঙ্গলবার (২০ অক্টোবর) জামায়াত আমির নিজের ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেছেন।তিনি লিখেন, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই …

Read More »

নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিল ছেলে

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে।মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি তার বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com