dainiksatkhira24

জন্মদিনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাঁচের বোতল নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গাড়িবহরটি না থেমে চলে যায় এবং সিকিউরিটি গার্ডরা তাৎক্ষণিকভাবে ব্যারিকেড ডিঙিয়ে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করে।দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, নেতানিয়াহু ও তার স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে …

Read More »

জাহ্নবী বিতর্কে রাশমিকার বার্তা

ডেস্ক রিপোর্ট: সিনেমায় পোশাক ও চরিত্রের উপস্থাপনা নিয়ে নিজের ব্যক্তিগত সীমারেখার কথা জানিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি জানান, পর্দায় অতিরিক্ত ত্বক প্রদর্শন বা খোলামেলা পোশাকে অভিনয় করতে তিনি স্বচ্ছন্দ বোধ করেন না। তার এই পছন্দকে সম্মান করেন, এমন পরিচালকদের সঙ্গে কাজ করতেই বেশি আগ্রহী তিনি। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে স্বামী ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে অংশ নিয়ে এ …

Read More »

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

জি এম মুজিবর রহমান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিল নাটানা গ্রামে ইটের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী নয়ছয় কাজ দেখিয়ে টাকা আত্মসাতকারী ইউপি সদস্য তপন সরকারের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন। ২০২৫-২৬ অর্থ বছরে উন্নয়ন সহায়তা তহবিল ২য় কিস্তির বরাদ্দকৃত অর্থে রাস্তাটির সংস্কার কাজ করা হয়। বিল নাটানা হেরিং বন্ড রাস্তা হতে নাটানা …

Read More »

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিনুর রহমান:ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত দেবহাটা” স্লোগানকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় পারুলিয়া বাসস্ট্যান্ডে ঢাকাস্থ দেবহাটা সমিতির উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকাস্থ দেবহাটা সমিতির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এবং ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের …

Read More »

তালা থানায় ওসি আব্দুল আলিমের যোগদান

তালা প্রতিনিধিঃতালা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক আব্দুল আলিম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি নতুন কর্মস্থল তালা থানার দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ মাগুরায় কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্বপালন শেষে তাঁকে তালা থানায় পদায়ন করা হয়েছে। তাঁর যোগদান উপলক্ষে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। আব্দুল আলিম ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৬ সালের ডিসেম্বরে …

Read More »

আশাশুনির বুড়িয়ায় আড়ং মেলায় ৩ মন্ডপের প্রতিমা বিসর্জন

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ঐতিহ্যবাহী বুড়িয়া আড়ং মেলার মাঠে ৩ টি মন্দিরের দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।বড়দল বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও ফকরাবাদ সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের প্রতিমা বিকালে বুড়িয়া আড়ং মেলায় আনা হয়। আড়ং …

Read More »

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের জেরে প্রতিবাদ সভা

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের জেরে প্রতিবাদে সভা করেছে তালা প্রেসক্লাব।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় তালা প্রেসক্লাবের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি …

Read More »

পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

রুকুনুজ্জামান: দিনাজপুরের পার্বতীপুরে ১০ শয্যাবিশিষ্ট আজেদা মা ও শিশু হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর–পার্বতীপুর সড়কের হুগলীপাড়ায় হাসপাতালটির উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।হাসপাতালের চেয়ারম্যান তাহসিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্বতীপুর …

Read More »

মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান

মঈনউদ্দিন মনি: মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ (২২ দিন) এই সময়ে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। ভিটেমাটি বন্ধক রেখেও শূন্য হাতে উত্তর হালিশহরের গলিচিপার আবদুল মান্নান ও তার ভাগিনা নুরনবি সহ উত্তর হালিশহর বারুনি ঘাটা ও রাণী রাশমনি ঘাটের অসংখ্য মৎস্যজীবীদের মাছ …

Read More »

প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি: বছর দশেক আগে দেশ বিভাগের পরেও ইছামতি নদীর দুই তীরে শারদীয় দূর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ঐতিহ্যবাহী মিলনমেলা বসত। দেবহাটার টাউনশ্রীপুর থেকে ভারতের টাকি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ উৎসবে দুই বাংলার লাখো মানুষের সমাগম হতো। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও ভাববিনিময়ের পাশাপাশি উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে বসত নানা ধরনের দোকানপাট কথা গুলো বলছিলেন, বিসর্জনে আসা কর্ণ বিশ্বাস, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com