Breaking News

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী শিশুনির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর-২০২৬) সকালে সাতক্ষীরা সদরের পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডোর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এতে যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেয় ।
সহিংসতা নয়, সুবিচার চাই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এক্টিভিস্টা সাতক্ষীরা, আয়োজনে মানবনন্ধনে অংশগ্রহন করেন জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, ইয়ূথ এ্যালায়েন্স নেটওয়াক, সিডো, স্বদেশ, প্রগতি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানাবধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বিডি ক্লিন, ভিবিডি, জেডিএফ, প্রতিবন্ধি পুনবাসন কল্যান সমিতি, সাংবাদিক সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ ।

একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু হত্যা, নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং মব সৃষ্টির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করে। এসব সহিংসতা ব্যক্তির মৌলিক অধিকার ও মানবিক মর্যাদাকে ক্ষুন্ন করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করে।

অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দেওয়া, জনতার চাপে শাস্তি প্রদান কিংবা গুজব ও উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। অপরাধের নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায়সংগত বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এ প্রেক্ষাপটে যুবসমাজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যুবসমাজ শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে না, বরং মানবাধিকার সুরক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, সচেতনতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে। হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা। অপরাধের নিরপেক্ষ তদন্ত, দোষীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো।শিশু ধর্ষণ, গুজব, উসকানি, গণপিটুনি ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি করা। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সব মানুষের নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষায় যুবসমাজকে সংগঠিত করা। সহিংসতামুক্ত, বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গঠনে যুবসমাজ, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা।মানববন্ধনের কার্যক্রম ছিল যুবসমাজের অংশগ্রহণে শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন। হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতাবিরোধী ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন। মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান। ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশ এবং অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি উত্থাপন। গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তি, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও আইনসম্মত প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেওয়া।“সহিংসতা নয়, ন্যায়বিচার চাই; মব নয়, আইনের শাসন চাই; ভয়মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে যুবসমাজ ঐক্যবদ্ধ হই।”

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় মুসলিম এইডের অ্যাডভোকেসি নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা অনুষ্ঠিত

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ৮ম শ্রেনীতে কালীনসময়ে বিয়ে হয় মর্জিনা খাতুনের। অভাব অনাটনের সংসার তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com