Breaking News

নিয়মতান্ত্রিকভাবে সংগঠনের সকল পর্যায়ের কমিটি গঠন করতে হবে— কলারোয়ায় সাংগঠনিক সভায় সাবেক এমপি হাবিব

Spread the love
কামরুল হাসান: সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক টিম প্রধান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি সংগঠনের তৃণমূল পর্যায়ের ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মতান্ত্রিকভাবে সংগঠনের সকল পর্যায়ের কমিটি গঠন করতে হবে ও সাংগঠনিক বুনিয়াদ সুদৃঢ় করতে হবে। শুক্রবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিট গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। খুব শীঘ্রই ওই সার্চ কমিটি প্রকাশ করা হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের টিম প্রধান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আক্তারুল ইসলাম, সাংগঠনিক টিমের সদস্য বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ, মো. সিরাজুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী, জি এম লিয়াকাত আলী, সুলায়মান কবীর, অ্যাড. আশেক ইলাহি মুন্না, আব্দুর রশিদ মিয়া, সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, মৃনাল কান্তি রায়, অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইব্রাহিম হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক,  আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, শেখ ফারুক আহমেদ মুকুল, শেখ কামরুল হোসেন, শেখ শরিফুজ্জামান তুহিন, শেখ তামিম আজাদ মেরিন, গোলাম রসুল, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, মমতাজুল ইসলাম চন্দন, এস এম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, এম এ হাকিম সবুজ, তাওফিকুর রহমান সঞ্জু, কে এম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মাষ্টার মনিরুজ্জামান মনি, রাশিদা আশরাফ, এম এ রব শাহিন, শাহাজালাল আহমেদ সাজু,, জাহাঙ্গীর হোসেন, শুভ রাসেল, জিএম সোহেল, শহিদুল ইসলাম, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, মোতাহার হোসেন, আ.সামাদ, মোজাম হোসেন প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com