Breaking News

অসুস্থ বাবাকে দেখতে আসতে গিয়ে লাশ হয়ে ফিরল মা ্ও ছেলে

Spread the love

কিশোর কুমার ঃ অসুস্থ বাবাকে দেখতে এসে রাস্তা পারপারের সময় সাতক্ষীরা লাইন নামে এক যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে মা ও ছেলের প্রানহানী ঘটেছে । একই সময়ে আহত হয়েছে স্বামী অপূর্ব সাধু। শুক্রবার বেলা ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহা সড়কের কুমিরা কদমতলা নামক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (৩২)ও তার শিশুপুত্র সৌরভ সাধু(৩)।

প্রতক্ষদর্শীদের মধ্যে তমা সাধু ও চম্পা সাধু জানান, রিতা সাধুর বাপের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। তার বাবার নাম রনজিৎ সাধু ও মায়ের নাম মালতি সাধু। বর্তমানে অপূর্ব সাধু ও রিতা সাধু দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। শুক্রবার বার সকালে অসুস্ত বাবা রানজিত সাধুকে দেখতে মোটর সাইকেল যোগে তিন জন সাগরদাঁড়ি দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা ১টার দিকে কুমিরা কদম তলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরা গামী সাতক্ষীরা লাইনের একটি যাত্রবাহী বাস তাদের পিছন থেকে ধাক্কা মারে । এতে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন রিতা সাধু ও ছেলে সৌরভ সাধু। ওই সময় আহত হয় স্বামী অপূর্ব সাধু। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মাইনুদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শিমুল মন্ডল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাতক পরিবহনটি আটকের চেষ্টা চলছে।

About dainiksatkhira24

Check Also

মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরায় এক আসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com