Breaking News

কলারোয়া নিউজ ও আওয়ার নিউজের নতুন কার্যালয় উদ্বোধন

Spread the love

কামরুল হাসান: অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের খতিব আরবি প্রভাষক সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী। বুধবার (১২ মার্চ) কলারোয়া হাসপাতাল সড়কস্থ মাস্টার লাল্টুর মার্কেটে অবস্থিত নতুন কার্যালয়ে আওয়ার নিউজ বিডির সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া নিউজের উপদেষ্টা উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈল, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কেএম আনিছুর রহমান, শিক্ষক মোঃ লালটু, শেখ সেলিম হোসেন, সাংবাদিক এসএম ফারুক হোসেন, তাফিমুল ইসলাম, রাসেল হোসেন, সানবিম করিম সিয়াম, তাসিন মাহমুদ, সাজেদুল করিম তপু , সাব্বির হোসেন, সুমন হোসেন, হাবিবুর রহমান রনি, আজহারুল ইসলাম প্রমুখ। এর আগে কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com