Breaking News

দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

Spread the love

মোমিনুর রহমান:শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেবহাটা উপজেলাজুড়ে বইছে আনন্দের উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে এখন চরম ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও কারিগররা। বাঁশ, কাঠ, খড় ও মাটির প্রাথমিক কাঠামোর কাজ সফলভাবে শেষ করে এখন প্রতিমায় চলছে শেষ মুহূর্তের নিখুঁত কারুকাজ, রঙ ও রাজকীয় সাজসজ্জার কাজ।
উপজেলার পাঁচটি ইউনিয়নের ২১টি পূজা মণ্ডপে এখন চলছে প্রতিমা তৈরির মহাযজ্ঞ। গত ৭ অক্টোবর কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নোওপাড়া ও দেবহাটা সদরসহ বিভিন্ন এলাকার মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে এক অপরূপ কর্মচাঞ্চল্য। কোথাও চলছে মাটির শেষ প্রলেপ দেওয়ার কাজ, আবার কোথাও রঙ-তুলির নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেব-দেবীর প্রাণবন্ত মুখাবয়ব। মা দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং অসুরদের চোখ, মুখ, পোশাক ও অলংকারের নকশায় ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
অভিজ্ঞ কারিগরদের সাথে কথা বলে জানা যায়, উৎসবের বহু মাস আগে থেকেই এই মহাযজ্ঞের প্রস্তুতি শুরু হয়। প্রথমে সুদৃঢ় বাঁশ ও কাঠের সাহায্যে তৈরি করা হয় মূল কাঠামো। এরপর খড় ও মাটির সাহায্যে ধীরে ধীরে অবয়ব দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক ধাপে মাটির প্রলেপ। মাটি পুরোপুরি শুকিয়ে শক্ত হওয়ার পর শুরু হয় সূক্ষ্ম কারুকাজের নান্দনিক ছোঁয়া। আর বর্তমানে চলছে চোখজুড়ানো রঙ, দৃষ্টিনন্দন অলংকার ও ঐতিহ্যবাহী সাজসজ্জার কাজ।
পূজা উদযাপিত হতে আর মাত্র কিছুদিন বাকি থাকায় দিনরাত পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যেই মণ্ডপগুলোকে প্রস্তুত করতে বদ্ধপরিকর শিল্পীরা। তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে, যা মণ্ডপে মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের মনে জাগাচ্ছে গভীর আনন্দ ও উদ্দীপনা।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় গণপিটুনিতে নিহত ওয়াহেদুজ্জামানের লাশ দাফন

Spread the loveরঘুনাথ খাঁ: অবশেষে পুলিশের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার রাত সাড়ে ৯টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com