Breaking News

dainiksatkhira24

আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অসহায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ৮ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ইকবল কাদরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, …

Read More »

মন্দিরে ঢুকে কর্মকর্তাকে দা দিয়ে হত্যার চেষ্টা

রঘুনাথ খাঁ ঃ সরস্বতী পুজামণ্ডপে সাউণ্ডবক্স বন্ধ করতে রাজী না হওয়ায় মন্দিরে ঢুকে এক কর্মকর্তাকে দা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দক্ষিণ কুলতলী রামচন্দ্রপুর রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দক্ষিণ কুলতলী রামচন্দ্রপুর রাধা গোবিন্দ …

Read More »

সাতক্ষীরার উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে-দেবহাটার নওয়াপাড়ায় আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নওয়াপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে …

Read More »

কলারোয়ায় ইউনিভয়েস কালচারাল সেন্টারের উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ইউনিভয়েস কালচারাল সেন্টারের উদ্যোগে কলারোয়া উপজেলার জালালাবাদ কয়লা শ্রীপতিপুর আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশের লক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল “দেশ, সংস্কৃতি ও পরিবেশ” এবং রচনা প্রতিযোগিতার বিষয় ছিল “জুলাই বিপ্লব”। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের চিন্তা, …

Read More »

গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন–কলারোয়ায় বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব

কামরুল হাসান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও মানুষের জীবন মানের উন্নয়নে ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে …

Read More »

নির্বাচনী নিরাপত্তায় কলারোয়ায় যৌথ বাহিনীর মহড়া

কামরুল হাসান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কলারোয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এক বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়েছে। এই যৌথ টহল অভিযানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুস সালেহীন। সেনাবাহিনীর টিমের নেতৃত্বে ছিলেন …

Read More »

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর টিকটক করতে বাধা দেওয়ায় অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় টিকটক করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামী ও শাশুড়ির ওপর অভিমান করে ফারহানা খাতুন (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফারহানা খাতুন ওই এলাকার মানিকের স্ত্রী এবং একই গ্রামের খোকনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফারহানা ও …

Read More »

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবিদ হোসেন : সাতক্ষীরার কালীগঞ্জে র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন বাগবাটি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩২৪ বোতল ফেন্সিডিল সদৃশ কোডিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ এসকাফ (Eskuf) কাশির সিরাপসহ মোঃ সবুর গাজী (২৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক …

Read More »

পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিব

কামরুল হাসান: পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজ শুরু করলেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ড তুলসীডাঙ্গা পশ্চিম পাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব পিতা-মাতা, ভাই সহ পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পিতা …

Read More »

আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই -অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

জহর হাসান সাগর: তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় ও মাওলানা ইদ্রিস আলীর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com