নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা হাটখোলায় সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে পৌর বিএনপির আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন …
Read More »dainiksatkhira24
ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি
মো: সাগর হোসেন:বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য প্রবেশ করেছে বাংলাদেশে। শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।বিস্ফোরক দ্রব্যর এ চালানটি আমদানি করেছে বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে বিস্ফোরক দ্রব্য রফতানি প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি …
Read More »কপোতাক্ষ নদীর উপর ব্রিজ ও টিআরএম বেইলি ব্রিজ নির্মান করব: সাবেক এমপি হাবিব
রঘুনাথ খাঁ : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে হরিহরনগর বাজার ফুটবল মাঠে খেশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে পাইকগাছার কপিলমুনি ও তালা উপজেলার কানাইদিয়া মানুষের …
Read More »সাতক্ষীরার উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই-ডি.বি স্কুল মাঠে আব্দুর রউফ
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) বিকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে ধুলিহর ও ব্রহ্মরাপুর ইউনিয়নবাসীর আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপি সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান …
Read More »সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ তিন লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ তিন লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, মাদরা, কাকডাঙ্গা, বৈকারী ও ঘোনা বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, পদ্মশাখরা বিওপির একটি …
Read More »না ফেরার দেশে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু
জেমস আব্দুর রহিম রানা:বাংলাদেশের উন্নয়ন অঙ্গনের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট সমাজসেবক এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জাগরণী চক্র ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় …
Read More »ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের অধীকার ফিরে পাবেঃ মুহা: আব্দুল খালেক
নিজস্ব প্রতিনিধি: শ্রমিকদের অধিকার ও কল্যাণের উপর জোর দিয়ে সাতক্ষীরা সদর ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “শ্রমিকরা আমার বন্ধু। ইসলামী শ্রম নীতি যদি কায়েম করা যায়, শ্রমিকও ভালো থাকবে, মালিকও ভালো থাকবে। তিনি বলেন আমরা বার বার প্রতারিত হয়েছি, আর প্রতারিত হতে চাইনা। মানবিক নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আগামী দিনে ডা. শফিকুর রহমানের …
Read More »বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডের নাম ঘোষণা করলো আইসিসি
স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান …
Read More »ট্রাম্পের কারণে বিশ্বকাপ বয়কট চান জার্মান ফুটবল অফিশিয়াল
স্পোর্টস ডেস্ক: জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নির্বাহী কমিটির সদস্য ওকে গটলিশ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) হামবুর্গার মর্গেনপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গটলিশ বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি ও ডিএফবির ১০ জন সহ-সভাপতির একজন। গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড …
Read More »অবিবাহিত তরুণ-তরুণীদের এইচআইভি সংক্রমণ বাড়ছে
স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে তরুণ বয়সীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে মারা গেছেন ২১৯ জন। নতুন শনাক্তদের বড় একটি অংশ অবিবাহিত তরুণ–তরুণী, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বলছে, ২০২৫ সালে (২০২৪ সালের …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
