Breaking News

তেঁতুলিয়ায় ১১ ভূমিহীনকে চিরস্থায়ী বন্দোবস্ত অনুমোদনকৃত জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার তেঁতুলিয়া মৌজায় ৩০/৪০ বছরের একসনা বন্দোবস্ত ও পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত অনুমোদনকৃত জমিতে বসবাসকারী ১১ ভূমিহীন পরিবারকে উচ্ছেদে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করা হয়েছে।তেঁতুলিয়া গ্রামের ভূমিহীন মোবারক গাজী, শুকুর আলী, জামেলা খাতুন, আলীম সরদার, আঃ রহিম গাজী, মফিজুল, করিম গাজী, মিজানুর, হাশেম গাজী, শফিকুল, মজিদা খাতুন বাদী হঢে একই গ্রামের অজিহার গাজী, আঃ মান্নান, বাবু ও ছালামকে বিবাদী করে দাখিলকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, বাদীরা ভূমিহীন হিসাবে ৩০/৪০ বছর তেঁতুলিয়া মৌজায় ১ নং খাস খতিয়ানে ৫৪৭/৫৪৮ দাগে ৬.০০ একর জমি একসনা বন্দোবস্ত নিয়ে বসবাস করে আসছেন। পরবর্তীতে তাদের চিরস্থায়ী বন্দোবস্ত মামলা অনুেমোদন হয়ে জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরা কর্তৃক অনুমোদিত হয়। স্বার্থনেষীরা অজ্ঞাত কারনে তাদের রেজিষ্ট্রী বন্দোবস্থ দলিল করার নোটীশ জারী না করে বছরের পর বছর হয়রানী করে আসছে। তানা বিগত ৩০/৪০ বছর সেখানে ঘর বাড়ী বেধে বসবাস ও জমির আয় হতে জীবন জীবিকা নির্ভরশীল হয়ে আছে। জমির দখল উচ্ছেদের লক্ষ্যে বিবাদীরা তাদের মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানী সহ খুন যখম এর হুমকী দিচ্ছে। এবং আংশিক জমি জবর দখল করছে। গত ১৮ আগস্ট সকাল ৮ টার সময় জবর দখলকৃত জমি উদ্ধারে গেলে বিবাদীরা দা রড চাকু নিয়ে খুন যখম করতে উদ্যত হয়। জবর দখলকৃত জমি উদ্ধার ও বাদীদের অনুমোদিত জমির রেজিষ্ট্রী দলিল সম্পাদনের ব্যবস্থা নিতে জোর দাবী জানান হয়েছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com