Breaking News

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the love

শাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠায় কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) লাইট হাউস কনসোর্টিয়ামের পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় জলবায়ু ন্যায্যতা ও নাগরিকতা প্রোগ্রামের আওতায় আয়োজিত এ ডায়ালগে ৩২ জন যুব ও কিশোরী অংশগ্রহণ করেন।আলোচনায় নারীর অধিকার, বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধ,জেন্ডারভিত্তিক সহিংসতার কারণ,প্রতিকার এবং আত্মরক্ষার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের ভয় ও সামাজিক সংকোচ কাটিয়ে পরিবার,বিশ্বস্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী দীপ্তি রানী রায় ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের সদস্য পিংকি রায়। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমন্বয়কারী মো. মোস্তফা কামাল।

About dainiksatkhira24

Check Also

আশাশুনি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com