
জহর হাসান সাগর: তালা উপজেলার হাজরাকাটি বাজারে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ৭ নম্বর আসামি বিল্লাল হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা উপজেলার আটারই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লাল হোসেন মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।
তালা থানার এসআই তপন কুমার জানান, গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে হাজরাকাটি বাজারে মাদকবিরোধী অভিযান চালায় তালা থানা পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা, দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ, পুলিশের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়া এবং আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে তালা থানায় মামলা দায়ের করেন। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।ওই মামলার ৭ নম্বর আসামি বিল্লাল হোসেনকে শনিবার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
