Breaking News

dainiksatkhira24

ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করুন–কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব

কামরুল হাসান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট  প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের …

Read More »

তালার গণেশপুরে রহস্যময় ২ কোটি টাকা ডাকাতির ঘটনায় তিন জন গ্রেফতার- ৩ লাখ টাকা উদ্ধার

জহর হাসান সাগর: তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে সংঘটিত আলোচিত ও রহস্যময় ২ কোটি ১০ লাখ টাকা ডাকাতির  রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে পুলিশ। ঘটনার মাত্র ২ দিনের মাথায় অভিযানে নেমে ৩জনকে জিঙ্গাসাবাদের জন্য হেফাজাতে নেয়ার পর  জিঙ্গাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির ঘটনায় লুট হওয়া টাকার মধ্যে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ …

Read More »

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও আগরবাতি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২৫ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। বিজিবি …

Read More »

শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই খালের সংযোগস্থলে একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিলেমিস্ত্রী মোড় এলাকায় পাতড়াখোলা আটকাটা খাল হতে ধুমঘাট অন্তাখালী খাল সংলগ্ন সিএনবি রাস্তার ওপর একটি কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। মানববন্ধনে এলাকার অর্ধ-শতাধিক নারী-পুরুষ, যুবক, শিক্ষার্থীসহ …

Read More »

সাতক্ষীরায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও তালাক প্রতিরোধে নাটক-গানের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব  প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় কমিউনিটি নেতৃত্বে জলবায়ু অভিযান ও টেকসই জীবিকায়ন কর্মসূচি”-এর আওতায় বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও তালাক প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ নাটক ও লোকজ সংগীতের মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ এর আয়োজনে এবং জার্মান সরকারের সহযোগিতায় “বিএমজেড” ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফে এর সহযোগিতায় (২৫ জানুয়ারি)শনিবার বিকালে শহরের এল্লাচর …

Read More »

সাতক্ষীরায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি ঃ আগামী ১২ ফেব্রুয়ারি-২০২৬ দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের প্রত্যাশায় সাতক্ষীরায় বিশাল জনসভার ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগমের টার্গেট নির্ধারণ করা হয়েছে। উক্ত জনসভা সফল করতে রোববার বেলা সাড়ে ১২টায় শহরের মুনশিপাড়াস্থ জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শফিকুল ইসলাম মুকুল। তিনি …

Read More »

লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য, ২৭ জানুয়ারি সাতক্ষীরায় জামায়াতের জনসভা আসছেন ডা.শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সাতক্ষীরায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। রোববার (২২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পুরাতন সাতক্ষীরায় জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম …

Read More »

বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আকিব জাভেদ। নতুন ঘোষিত এই দলে বড় চমক হিসেবে সালমান আগাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলটিতে …

Read More »

ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

নিউজ ডেস্ক: নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ ডাকার পরামর্শ দিলেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শুরু হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, ‘এ মুহূর্তে অ্যাডভান্টেজ হল, আমাদের ইয়ুথ ফোর্স অনেক বেশি, যা আগামী ১৫-২০ …

Read More »

‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো নয়তো মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক ফাঁস হওয়া ভিডিওতে দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় মার্কিন বাহিনী তার মন্ত্রিসভার সদস্যদের মাত্র ১৫ মিনিট সময় দিয়েছিল। রদ্রিগেজের মতে, ওই সময় মার্কিন সেনারা আল্টিমেটাম দিয়েছিল, হয় আমেরিকার দাবি মেনে নিতে হবে অথবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ‘লা হোরা দে ভেনেজুয়েলা’ নামক একটি সাংবাদিক গোষ্ঠী কর্তৃক প্রাপ্ত দুই …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com