
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী আহমেদ কে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।আজ মঙ্গলবার সকালে মিছিলে উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারহান মাসুক সহ সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদর উপজেলা ও পৌর কলেজ ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
