মোঃ আলফাত হোসেনঃ এক সময় শীত এলেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গ্রামগুলোতে খেজুরের রস ছিল মানুষের নিত্যদিনের আনন্দের অংশ। ভোর হওয়ার আগেই গাছিরা খেজুর গাছে হাঁড়ি ঝুলিয়ে সংগ্রহ করতেন মিষ্টি রস। সেই রস থেকে তৈরি হতো গুড়, পিঠা-পুলি ও নানা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই চিত্র প্রায় হারিয়ে যেতে বসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, …
Read More »dainiksatkhira24
নতুন করে শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই: মাহফুজ আলম
নিউজ ডেস্ক: সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। রোববার (১১ জানুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। …
Read More »ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম বিশেষ অধিবেশনে এ কথা জানান তিনি। সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং এতে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর প্রভাব, পাশাপাশি এর বৃহত্তর …
Read More »বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে পরিচিত মুখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান আবারও জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায়। গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থান অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত …
Read More »তাহসান-রোজার সংসার ভাঙছে-‘এই সময় বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী’
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর জানিয়েছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকে ভক্তদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। বিষয়টি নিয়ে নেটিজেনরাও করছেন নানা গবেষনা। তবে চমকপ্রদ তথ্য হলো, ভক্তরা যখন দেখছিলেন তাহসান গান ও সামাজিকমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে …
Read More »মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলতে গিয়ে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেছেন। আহত শিশু আপনা আকতার হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। সে হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা …
Read More »বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসছেন জয় শাহ
স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে নারাজ বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কা আর ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে বিসিবির অনড় অবস্থানে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর সমাধানে আগামীকাল রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে …
Read More »ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে চলমান বিক্ষোভ দমনে তেহরানের তথাকথিত কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি বাস্তবায়ন করা হবে কি না—সে বিষয়ে ভাবতে গিয়েই এই ব্রিফ দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, কর্মকর্তারা বলেছেন—এখনো …
Read More »প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে সক্রিয় তদবির চালাচ্ছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে এমন এক সময়ে, যখন উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। লন্ডন থেকে প্রকাশিত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক …
Read More »সবার উচিত অন্যের দোষ না খুঁজে আত্মসমালোচনা করা: আসিফ নজরুল
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কাগজ বা আইন দিয়ে সুশাসন প্রতিষ্ঠা হয় না। ইসলাম ধর্মেও আত্মসমালোচনাকে বড় গুণ বলা হয়েছে। তাই আমাদের সবার উচিত অন্যের দোষ না খুঁজে নিজেদের আত্মসমালোচনা করা। তিনি বলেন, আমরা কি নিজের চিন্তা-ভাবনা ও সততার সংস্কার করেছি? রাজনৈতিক দল, এনজিও, সংবাদমাধ্যম বা অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠানগুলো কি নিজেদের সংস্কার …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
