Breaking News

dainiksatkhira24

নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ

নিউজ ডেস্ক: ইভারস আইজাবস বলেন, “কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডের দুইশ পর্যবেক্ষক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করবেন। ৪৬ পর্যবেক্ষক আজ ঢাকায় আসবেন। তারা বিভাগীয় শহরগুলোতে কাজ শুরু করবেন।” ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক আরও বলেন, “সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ। আমি আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি সংবাদ সম্মেলন …

Read More »

হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনগতভাবে বৈধ: শফিকুল আলম

নিউজ ডেস্ক: রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে, এবং আইন বিশেষজ্ঞরা এটিকে বৈধ হিসেবে দেখেছেন। তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা …

Read More »

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০–৭০ আসন পাবে: শামীম হায়দার

নিউজ ডেস্ক: রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির প্রার্থীদের আপিল শুনানিতে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, “ভোটের মাঠ অত্যন্ত অনিশ্চিত। যদি সুষ্ঠু ভোট হয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, তাহলে আমরা ৪০ থেকে ৭০টি আসন পাওয়ার বাস্তব সম্ভাবনা দেখি।” তিনি আরও বলেন, …

Read More »

খামেনির দেশত্যাগের গুঞ্জন অস্বীকার করল ইরানি দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক: রোববার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (৮৬) দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। খবর অনুসারে, যদি নিরাপত্তা বাহিনী সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়, তবে তিনি তার পরিবারের প্রায় ২০ জন সদস্য নিয়ে দেশ ত্যাগ করতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার মস্কোর কথাও উল্লেখ করা হয়। …

Read More »

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক: রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন। এই মাধ্যমে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।” তিনি আরও প্রশ্ন করেন, “আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? দেশের ছেলে-মেয়েরা ভালো চাকরি ও শিক্ষার সুযোগ …

Read More »

বিটিসিএল ইন্টারনেটের গতি তিনগুণ বৃদ্ধি করল, দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক: ডিজিটাল সেবার মান উন্নয়নের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য সব ইন্টারনেট প্যাকেজের গতিবেগ বৃদ্ধি করেছে, কিন্তু মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখেছে। রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের তথ্য জানানো হয়। ঘোষিত আপগ্রেড অনুযায়ী: ৩৯৯ টাকার ৫ এমবিপিএস প্যাকেজ এখন ২০ এমবিপিএস ৫০০ টাকার …

Read More »

সেন্টমার্টিনে প্রতিদিন ৯০০ জন পর্যটক প্রবেশের সীমা প্রস্তাব

নিউজ ডেস্ক: দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন অতিরিক্ত পর্যটকের চাপের কারণে মারাত্মক পরিবেশগত হুমকির মুখে পড়েছে। পরিবেশ সুরক্ষার জন্য সরকার নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দ্বীপের পর্যটন কার্যক্রম মাত্র চার কিলোমিটার এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের খসড়া মহাপরিকল্পনায় প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন পর্যটক প্রবেশের সীমা প্রস্তাব করা হয়েছে। এ …

Read More »

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক: ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ টেনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছিলেন, বাস্তবে পাওয়া সম্পদের সঙ্গে তার বড় ধরনের ব্যবধান ছিল। সে সময় দুদক ও নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করলে তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল।’ রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স …

Read More »

অ্যাকশনএইড বাংলাদেশে অফিসার পদে চাকরির সুযোগ, কর্মস্থল সাতক্ষীরা

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ সম্প্রতি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন (এলআরপি) বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। এ পদে মোট একজনকে নিয়োগ দেওয়া হবে। চাকরিটি হবে চুক্তিভিত্তিক এবং কর্মঘণ্টা হবে ফুল-টাইম। নির্বাচিত প্রার্থীকে সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালন করতে হবে। আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে …

Read More »

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ২৭০ জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে দেশজুড়ে সংগঠিত প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেবে দলটি। দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, যেসব সংসদীয় আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com