Breaking News

তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love
জহর হাসান সাগর : সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫ থেকে ৪০টি ঘোড়া অংশগ্রহণ করে।
ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো বিল এলাকা। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণ ফিরে পায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই ক্রীড়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. কবির আহমেদ। যৌথ সঞ্চালনায় ছিলেন মো. সিদ্দিকুর রহমান ও রিপন জোয়াদ্দার।
প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন আলহাজ রেজাউল ইসলাম রেজা সাবেক জেলা বিএনপির সদস্য, তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ।
। এছাড়াও উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাজ্জাক, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.সাংবাদিক এস এম নজরুল ইসলাম,  কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম. এম. মারুফুল ইসলাম, তালা থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ , আব্দুল আলিম মোড়ল বিএনপি নেতা ৬ নম্বর ওয়ার্ড মেম্বার  পদপ্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সোহান রাজা। দ্বিতীয় স্থান  ‘চাচা-ভাতিজা’ ঘোড়া  তৃতীয় বাঘারপাড়া ঘোড়া
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ঘোড়ার মালিক ও আরোহীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।
গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করায় স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

About dainiksatkhira24

Check Also

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com