Breaking News

তালায় এসির আউটডোর চুরি ঘটনা অন্যের উপর দায় চাপানোর চেষ্টা

Spread the love

ফারুক সাগর: তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ টি অব্যবহারিত এসির আউটডোর চুরির ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে এগুলো প্রায় এক সপ্তাহ আগে চুরি হয়েছে। তাৎক্ষনিক ভাবে চুরি হওয়া মালামালের বাজার মূল্য নির্ধারণ করা যায় নি। এ ঘটনায় হাসপাতাল কৃতপক্ষ গত রবিবার তালা থানায় জিডি করেছে।বিষয়টি তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান নিশ্চিত করেছেন।

জানা যায়, তালা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সময় এই এসি গুলো স্থাপন করা হয়। পরবর্তীতে তিনি বদলি হলে এগুলোর কার্যক্রম বন্ধ করে রাখা হয়। পাঁচটি এসি পুরুষ এবং পাঁচটি এসি মহিলা ওয়ার্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়।

অপরদিকে এ ঘটনায় জানাজানি হলে শনিবার রাতে হাসপাতালের কতিপয় কর্মচারী বিল্লাল হোসেন নামের এক হোটেল কর্মচারীকে ধরে হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে একটি কক্ষে আটক রেখে এসির আউটডোর চুরির অভিযোগে বেধে রাখে এবং ভয়-ভীতি প্রদর্শন সহ মারপিট করে বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে গভীর রাতে সংবাদ পেয়ে তালা থানা পুলিশ হাসপাতালের ওই কক্ষ থেকে বিল্লালকে উদ্ধার করেন। বিল্লাল হোসেন মানুষিক ভাবে অসুস্থ্য এবং তালা বাজারের একটি ভাতের হোটেলে কাজ করেন। এর আগে বিল্লাল তালা হাসপাতালে দৈনিক ভাতা চুক্তিতে প্রহরীর কাজ করতেন।

সোমবার সরেজমিনে পরিদর্শন করে তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব সরদার সাংবাদিক বলেন, ‘শনিবার রাতে আমারা বিষয়টি জানতে পারি। রবিবার থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। তবে আটককৃত ব্যাক্তির বিষয়টি তিনি জানেন না। এধরনের অনাকাঙিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এই কর্মকর্তা’।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com