Breaking News

তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) সকালে তালা উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে তালা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষ কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে মাছ উৎপাদনের কোনো বিকল্প নেই। সকলকে মাছ চাষে এগিয়ে আসা উচিত। সরকারও মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রতি আন্তরিক। তালা উপজেলায় আগামী শুষ্ক মৌসুমে ১১টি খাল খনন করা হবে। আগামীতে মৎস্যজীবীদের সহযোগিতায় যা যা করা দরকার, সবই করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য খলিলুর রহমান, রাসেল সরদার, নাসির নিকারী, রাজিন হোসেন ও বোরহান উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com