dainiksatkhira24

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ডেলিভারিম্যান নিহত

মো. হারুন উর রশীদ:সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। থানা পুলিশ লাশের সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে গেছে, জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি, তবে চালক পলাতক। থানা পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং …

Read More »

দেবহাটায় ওয়ারেন্টভুক্ত ১ আসামি গ্রেফতার

মোমিনুর রহমান:দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত সিআর মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বারী গাজী উপজেলার বহেরা গ্রামের অহিদ গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সাগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা …

Read More »

সরকারি বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ করা হচ্ছে: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে- তা কেবল সরকার বা রাজনৈতিক দলের হাতে ছেড়ে না দিয়ে তরুণদের এর পাহারাদার হতে হবে। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় …

Read More »

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:আগামী সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা ও নয়াদিল্লির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সফরের বিষয়টি এখনো বিবেচনাধীন এবং কোনো তারিখ চূড়ান্ত হয়নি।এ বিষয়ে প্রধানমন্ত্রীর …

Read More »

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :শনিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন …

Read More »

ইংলিশ ’ল এর গ্রাজুয়েট হলেন বিথার রবিউল খান

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব হাটফোডসায়ার থেকে সম্মানজনক ইংলিশ ’ল এর গ্রাজুয়েট হলেন বিথার রবিউল খান। সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান ও এ্যাডভোকেট হাসনা হেনা খান এর একমাত্র সন্তান বিথার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ইউনির্ভাসিটি অব হাটফোডসায়ার থেকে গড় শতকরা ৬৫% নম্বর পেয়ে আপার সেকেন্ড ক্লাস প্রাপ্ত হওয়ার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া তথা বাংলাদেশের ইংলিশ ’ল …

Read More »

ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদকে পাটকেলঘাটায় সংবর্ধনা

শেখ আলামিন হোসেন:সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃতী সন্তান গাজী মামুনূর রশীদ। তাঁর আগমন উপলক্ষে শনিবার সকালে  পাটকেলঘাটায় ও তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও পথসভার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা গাজী মামুনূর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। …

Read More »

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোমিনুর রহমান:দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যার পর অসুস্থতাজনিত কারণে ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদার আশাশুনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যুর পর রাতেই মরদেহ দেবহাটা উপজেলার বহেরা গ্রামের পৈতৃক …

Read More »

আশাশুনতিতে বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন

জি এম মুজিবুর রহমান : সবুজ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এবং আগামী পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের সরকারি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে আশাশুনিতে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট র্অগানাইজশেন (ইএসডওি) দাতা সংস্থা মুসলমি এইড ইউকে বাংলাদেশ ফিল্ড …

Read More »

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব) কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় ভোমরা স্থলবন্দরের অধিগ্রহণকৃত জমি পরিদর্শণে এবং ও প্যাকেজ বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। এসময় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com