নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল প্রতীক্ষিত ত্ৰি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর এক বিশাল নির্বাচনী মিছিল ও শোডাউন করেছে টিটু-মামুন পরিষদ। শ্রমিকদের অধিকার আদায় এবং সংগঠনের সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত প্যানেলটির এই প্রচারণাকে কেন্দ্র করে সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দুপুর ২টা ৩০ মিনিটে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন- ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. …
Read More »তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছ কাটার ঘটনায় সরেজমিনে জমি ও রাস্তার সীমানা মাপজোক করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে উপজেলা সার্ভেয়ার মিরাজ হোসেন ঘটনাস্থলে গিয়ে রাস্তা ও জমির সীমানা মাপজোক করেন। এ সময় বেশ কয়েকটি গাছ রাস্তার জায়গার মধ্যে পড়েছে বলে প্রাথমিকভাবে দেখা যায়। কয়েকটি গাছের …
Read More »বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ
জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বড়দলে বহু-অংশীজন প্ল্যাটফর্ম (এমএসপি)-এর সদস্য ও প্রধান কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় বড়দল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর আয়োজনে প্রশিক্ষণে পুষ্টিকর খাদ্য উৎপাদন, নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্য গ্রহণ, কৃষি উৎপাদনের সঙ্গে পুষ্টির সম্পর্ক এবং পরিবার ও সমাজে পুষ্টি …
Read More »আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালি ও আলোচনা সভা
জি এম মুজিবুর রহমান : ১ অক্টোবর ২০২৬, ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুরুতে পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত …
Read More »কলারোয়ায় ৮০ শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
কামরুল হাসান: কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। নতুন সাইকেল পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস। নতুন সাইকেল হাতে তাদের মুখে ফুটে ওঠে প্রশান্তির ছাপ। বৃহস্পতিবার (১অক্টোবর)বেলা ১২ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত …
Read More »সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি রওশন আলী ও সম্পাদক রজব আলী নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১১৫৯ জন ভোটারের মধ্যে ১১২৩ জন ভোটার দতাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে …
Read More »গাবুরায় খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর বিনামূল্যে ট্যাংক বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকে ১ হাজার লিটার ধারণক্ষমতার খাবার পানির ট্যাংক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৪০০ এতিম ও ছিন্নমূল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য দুই মাসের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ট্যাংক ও নগদ …
Read More »সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
মো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী হলরুমে দিবসটি উপলক্ষে এক সুধি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংগঠন এএলআরডি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, স্বদেশ, হেড, সামস, সিডো, সুশীলন, উত্তরণ, সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন …
Read More »অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি: জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করার লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সদস্যদের মাঝে বিভিন্ন সম্পদ ও উপকরণ হস্তান্তর করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার টেকারঘাট ভিলেজ মার্কেটে এ উপলক্ষে সম্পদ হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরবিএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
