Breaking News

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the love

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক
উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দুপুর
২টা ৩০ মিনিটে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন-
ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক
কাউসার আজিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো.
আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক
এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ
আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি
জি এম মনিরুল ইসলাম মিনি প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন
করেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেন।

এবারের মেলায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ১৬০টির
অধিক মনোহরি পণ্যের স্টল, লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নাগরদোলা, রেলগাড়ি, নৌকা,
বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ২০ দিন ব্যাপী।
চাঁদাবাজি ও জুঁয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গুড়পুকুরের
মেলাকে কেন্দ্র করে গোটা সাতক্ষীরা থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। এছাড়া সিসি
ক্যামেরায় সার্বক্ষনিক তদারকি করার ব্যবস্থা রয়েছে। প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা
চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়।
বোমা হামলায় নিহত হয় তিনজন। আহত হয় অর্ধশতাধিক। এরপর থেকে মেলা হারিয়ে ফেলে তার
ঐতিহ্য। দীর্ঘদিন পর এ মেলা অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন স্থান থেকে আসা মেলার ক্রেতা ও
বিক্রেতাদের মাঝে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল স্থানীয় সরকার

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট করার পর স্থানীয় সরকার, পল্লী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com