Breaking News

সাতক্ষীরায় মনোরম পরিবেশে স্টার বৃত্তি উৎসব পরীক্ষা শুরু

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় মনোরম পরিবেশে স্টার বৃত্তিউৎসব-২০২৫ উপলক্ষে পরীক্ষা শুরু হয়েছে। স্টার কিডস কোচিংসেন্টারের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সরকারী কলেজরোডস্থ কোচিং সেন্টারের নিজস্ব ভবনে প্রথম দিনের পরীক্ষাঅনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষার মধ্য দিয়েশেষ হবে এই বৃত্তি প্রতিযোগিতার পরীক্ষা।জেলার বিভিন্ন স্কুলের কেজি থেকে দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা উক্তবৃত্তি উৎসব পরীক্ষায় অংশ গ্রহন করছে।
বৃত্তি উৎসব পরীক্ষায় অংশগ্রহনকারী একাধিক শিক্ষার্থীরঅভিভাবকরা এসময় পরীক্ষার নিয়ম কানুন এবং সুশৃংখল পরিবেশেপরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা খুশী হন। কোন বিশৃংখলা ছাড়াইসুন্দর পরিবেশে ধারন ক্ষমতার মধ্যে শিক্ষার্থীদের বসারও ব্যবস্থাকরেছেন তারা। তবে, এসময় তারা এর আগে বেসিক বৃত্তি উৎসবে
নাবরুন স্কুলে যে পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তা নিয়েতারা সমালোচনা করেন। ধারন ক্ষমতার চেয়ে সেখানে তারাগাদাগাদি শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন এবং অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে জানান।সেই তুলনায় এখানকার পরিবেশ খুবই ভালো বলে তারা মন্তব্য করেন।
স্টার কিডস কোচিং সেন্টারের পরিচালক এটিএম আবু হাসান জানান, প্রতিক্লাসে অংশ গ্রহনকারী পরীক্ষার্থীদের মধ্য থেকেট্যালেন্টপুল ও সাধারন দুই ক্যাটাগারিতে বৃত্তি প্রদান করা হবে।তিনি আরো জানান, বিশৃংখলা এড়াতে দুই শিফটে মাত্র দুটি করে ক্লাসের শিক্ষার্থীদের বৃত্তি উৎসব পরীক্ষা নেয়া হচ্ছে। সেখানেকোচিং সেন্টারের শিক্ষাক-শিক্ষার্থী ছাড়াও স্কাউট শিক্ষার্থীদের সহযোগিতায় পরীক্ষা নেয়া হচ্ছে। যাতে কোন অভিভাবক বা শিক্ষার্থীরা হয়রানির শিকার না হন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com