Breaking News

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা হবে পুরো সিলেবাসে

Spread the love

নিউজ ডেস্ক:
দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বা পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

* দরকারি তথ্য

১. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জরুরি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনাসহ সব ধরনের কার্যক্রম ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে।

২. এসব শ্রেণির শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠিতব্য ‘এইচএসসি পরীক্ষা, আলিম ও সমমান’ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

৩. ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) নির্ধারিত ‘পূর্ণাঙ্গ পাঠ্যসূচি’ বা ‘পুরো সিলেবাস’ অনুযায়ী সব বিষয়ে ‘পূর্ণ সময়ে’ ও ‘পূর্ণ নম্বরে’ অনুষ্ঠিত হবে।

৪. সারা দেশের সব (আটটি) শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোকে ‘অবহিত করা’সহ ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ভোরের সড়কে প্রাণ গেল ৫০ বছর বয়সী ভারসাম্যহীন নারীর

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় ভোরে সড়ক দুর্ঘটনায় নছিমন বিবি (৫০) নামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com