Breaking News

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বড়দলে বহু-অংশীজন প্ল্যাটফর্ম (এমএসপি)-এর সদস্য ও প্রধান কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় বড়দল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর আয়োজনে প্রশিক্ষণে পুষ্টিকর খাদ্য উৎপাদন, নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্য গ্রহণ, কৃষি উৎপাদনের সঙ্গে পুষ্টির সম্পর্ক এবং পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।প্রশিক্ষণে আলোচনা করেন GAIN-এর কনসালট্যান্ট আতিকুর রহমান।অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুস সাকিব শাওন, বাইনতলা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, সাংবাদিক বিএম আলাউদ্দীন, ইউপি সদস্য এস এম জুলফিকার আলী, হাফিজা খাতুন তমা, শ্রাবন্তী বৈরাগীসহ এমএসপি-এর সদস্য ও স্থানীয় কৃষকরা উটস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে এইচএসসি ও এসএসসিতে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলায় ২০২৫ সালে এইচএসসি ও ২০২৬ সালে এসএসসি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com