Breaking News

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

Spread the love

ফারুক সাগর :তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ১৫০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস, তালা এবং রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এসব কিট দেওয়া হয়।সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের হাতে ডেঙ্গু টেস্ট কিটগুলো তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল সরদার এবং উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরান উপস্থিত ছিলেন।উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার অংশ হিসেবে এসব ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com