dainiksatkhira24

হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সকলের অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক। আমি আশা করি, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে …

Read More »

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ দোয়া করেন জামায়াত আমির। এসআরবি বিল ২০২৬ বিলের রিপোর্ট প্রদানের সময় বাড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বক্তব্যের শুরুতে …

Read More »

চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

ডেস্ক রিপোর্ট: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্ত সংলগ্ন মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ির ঘোষণার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।দাজ্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশে এ চার লেনের কাজ বাস্তবায়িত হবে। নিতিন গডকড়ি জানান, …

Read More »

সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায় কেক ও ফিতা কেটে এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে শহরের নাজমুল স্মরণীর আহ্ছানিয়া মিশনের দক্ষিণ পাশে দেশী-বিদেশী ঔষধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আহমেদ মেডিকেল হলের প্রোপাইটার ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে …

Read More »

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার

আব্দুল জলিল: যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রেজাউল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় যে্ বুধবার ইং ২ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫ ঘটিকার সময় শার্শা থানার এসআই (নিঃ) শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম টেংরা এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টেংরা …

Read More »

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুরস্কার বিতরনের মধ্যদিয়ে প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপ্তি ঘটে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় হ্যান্ডবল (ছাত্র) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল, রানার আপ বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা। হ্যান্ডবল (ছাত্রী) চ্যাম্পিয়ন হয়েছে বুধহাটা বাহাদুরপুর ভূবন …

Read More »

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে লোকালয়ে আসা প্রায় ১০ ফুট লম্বা বিশঅল আকৃতির অজগর সাপ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। যার ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নীলডুমুর গ্রামের আতিয়ার রহমান গাজীর ছেলে মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগর সাপটি উদ্ধার …

Read More »

আশাশুনি প্রেসক্লাবে সুদ খোরের অত্যাচারের প্রতিকারে সংবাদ সম্মেলন

জি এম মুজিবুর রহমান: সুদের টাকা না পেয়ে গ্রাহকের বসত ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামে এক অসহায গৃহবধূ। বসতবাড়ি হারিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে দিন কাটানো ওই গৃহবধূ বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে খাদেজা খাতুন জানান, ২০২২ সালে মাছের ঘের লোকসানে …

Read More »

আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করলেন হাবিবুল ইসলাম হাবিব

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে থানার পাশে দীর্ঘদিন দখলকৃত জেলা পরিষদের পুকুরটি দখল মুক্ত করা হয়। পুকুর দখল মুক্ত কালে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের পুকুরসহ সরকারি যত অবকাঠামো, জমি, বিভিন্ন স্থাপনা অন্যের দখলে আছে সেগুলো দখলমুক্ত করে সরকারের …

Read More »

সাতক্ষীরায় বেকারী শ্রমিক কোহিনুর হত্যা মামলায় কারখানার মালিক গ্রেপ্তার

রঘুনাথ খাঁ: সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুডস এর কর্মচারি কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের ভাই সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের খেলারডাঙা গ্রামের ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ করে সদর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিসমিল্লাহ ফুডস এর মালিক সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার আব্দুর রহমানের ছেলে। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com